1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হত্যাচেষ্টা মামলায় তারাগঞ্জের ইউপি চেয়ারম্যান ইদ্রিস গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

হত্যাচেষ্টা মামলায় তারাগঞ্জের ইউপি চেয়ারম্যান ইদ্রিস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩০ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনে থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি সাঈদুল ইসলাম। ইদ্রিস উদ্দিন উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ইকরচালী ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ও উজেলা কমিটির ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে একটি মাইক্রোতে ডিবি পুলিশের একটি টিম ইকরচালী ইউনিয়ন পরিষদে যান। সেখান থাকা চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাধা দিলে তাঁদের অফিসে যেতে বলেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলাম বলেন, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে রোববার দুপুরে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁর নামে রংপুর  কোতোয়ালি থানায় মামলা আছে।

রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই টাউন হলের সামনে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়। এ ঘটনায় রংপুর নগরীর বাবুখা এলাকার আবু সাঈদ মিয়া (৪০) বাদী হয়ে ৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিনকে আসামি করে রংপুর মহানগর কোতোয়ালি থানায় হত্যা চেষ্টার মামলা করেন।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )