1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন
সমাজের সমস্যা, সম্ভাবনা, অসঙ্গতি, উন্নয়ন, দুর্নীতিসহ মানবিক বিষয়ে তরুণদের মধ্যে লেখালেখির আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে রংপুরে সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি)  বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের রংপুর ভবনে দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করা হয়।
আরডিআরএস বাংলাদেশের হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিসেস মো. নজরুল গণি কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের লেখা নমুনাসংবাদের মূল্যায়নের পাশাপাশি অনলাইন ও স্থানীয় সংবাদপত্রে কাজ করার প্রাথমিক যোগ্যতা, স্থির ও ভিজ্যুয়াল চিত্রধারণে প্রাথমিক যোগ্যতা, অনলাইন সাংবাদিকতা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা এবং ঝুঁকি এড়ানোর কৌশলসহ সংবাদ-সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষণ ছিলেন আরডিআরএস বাংলাদেশের কোঅর্ডিনেটর (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আশাফা সেলিম, দৈনিক সকালের বাণীর পরিকল্পনা সম্পাদক ও ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’র স্টাফ ক্যামেরা পারসন এহসানুল হক সুমন এবং আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভ সুপারভাইজার সাফাকাতুল আলম।

আরডিআরএস বাংলাদেশের কোর-কম্প্রেহেনসিভ প্রোগ্রামের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় ফেডারেশন যুব ফোরামের রংপুর ও গাইবান্ধা জেলার ২৫ জন তরুণ-তরুণী অংশ নেন।

উল্লেখ্য, আরডিআরএস সারা দেশে যুবকদের আত্মিক উন্নয়ন, সমাজে তরুণ ও যুবকদের ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে যুবকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। তরুণ ও যুব সমাজকে সাংবাদিকতার উপর ধারণা দেয়া এবং তাদেরকে লেখালেখি কিংবা এ পেশায় আসতে উৎসাহিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আসছে আরডিআরএস বাংলাদেশ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )