


আমার জীবন আমার অধিকার বাল্য বিয়ে রুখবো এবার এই প্রতিপাদ্য নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ ও অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।চাইল্ড,নট ব্রাইড প্রজেক্টের সার্বিক সহযোগিতা সুশিল সামাজের উপস্থিতিতে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৫ শে ফেব্রুয়ারী দুপুরে আরডিআরএস কুড়িগ্রাম কার্যালয়ের হল রুমে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ, কুড়িগ্রাম এর টেকনিক্যাল অফিসার মোঃ মমিন হোসেন, নারী ফেডারেশনের সভাপতি মোছাঃ মরিয়ম বেওয়া,উপদেষ্টা মোঃ এরশাদুল হক, তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন,সহ সভাপতি মোছাঃ হাফিজা খাতুন, সাধারণ সম্পাদক মোছাঃ মরিয়ম আক্তার মুক্তা,কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মোঃ আব্দুল কাদের সিদ্দিকী, সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আমিনা খাতুন, সংবাদকর্মী ফজলুল করিম ফারাজী, খাজা ইউনুস ইসলাম প্রমুখ।
বক্তব্যে বাল্য বিয়ের কুফল, প্রতিকার ও প্রতিরোধে সামাজিকভাবে জন সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করার আহবান জানান বক্তারা।