1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেশে গড মাদারদের দেখতে চাই না পঞ্চগড়ে আমির ডা. শফিকুর রহমান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

দেশে গড মাদারদের দেখতে চাই না পঞ্চগড়ে আমির ডা. শফিকুর রহমান

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি ছাত্র ভাইদের বলছি। একদিনের জন্য তোমাদের বেকারত্বের অভিশাপের বোঝা বহত করতে হবে না। পড়াশোনা শেষ করে তরুণরা সার্টিফিকেট নিয়ে বের হবে সাথে সাথে তাদের কাজের ব্যবস্থা হবে। মা বোনদের বলতে চাই তোমাদের উন্নয়নে সমাজের উন্নয়নে এমন একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। তিনি বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা বাংলাদেশকে আর গডফাদারদের দেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশ, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।
দুনিয়ারর সকল দেশ আমরা একই বিশ্ব সভার সদস্য। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যাতে আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়। যদি এরকম তারা কিছু করে, দেশের স্বার্থে আমরা সেদিন ভূমিকা পালন করতে কারো চোখের দিকে তাকাবো না। আমরা বিবেকের দিকে তাকিয়ে, বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হব।
তিনি আরো বলেন, বাংলাদেশ এবং জাতিসংঘ যৌথ উদ্যোগে ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে আজকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে এরকম সেগুলো অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। তাহলে জনগণ জানতে পারবে। কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জ্বত লুন্ঠন করেছে, সম্পদ লুষ্ঠন করেছে।

 

জামায়াত আমির বলেন, কিসের সংখ্যালঘু আর কিসের সংখ্যাগুরু। এদেশে যেই জন্ম নিয়েছে, সেই এদেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের ভাগ বাটোয়ারা কোন ধর্ম বা দলের ভিত্তিতে করার পক্ষে নই। অতীতের পতিত স্বৈরাচারী জাতিকে ভেঙ্গে টুকরো টুকরো করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে বিশ্ব দরবারে সম্মানের সাথে দাড়াাতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর গেল, আর কতদিন আমাদেরকে টুকরো টুকরো করা হবে। আমাদের স্পষ্ট ঘোষণা আমরা কোন মেজরিটি বা মাইনরিটি মানি না।

তিনি বলেন, ২০২২ সালের পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত ৭২ জনের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদেরকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম। যতদিন বেঁচে থাকি, সেই ফিলিংস নিয়ে বেঁচে থাকব ইনশাল্লাহ। আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।
জেলা জামায়া আমির অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।

 

এর আগে জেলার ৫ উপজেলা ও পৌরসভা, ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় আসেন জামায়াত, শিবির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )