1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আওতায় রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে  এ মানববন্ধন পালন করেন উপজেলার চাক্তাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে মেয়ে শিশুরা স্কুলে যাবে, সুন্দর আগামীর স্বপ্ন গড়বে এই লক্ষ্যকে সামনে রেখে নরওয়েজিয়ান ব্রজকাষ্টিং সেন্টার এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক এবং কারিগরী সহযোগিতায় চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্প আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ নিরোধ আইন- ২০১৭ সম্পর্কিত মানববন্ধন ও লিফলেট বিতরণ করার মাধ্যমে প্রচার-প্রচারণা করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাক্তাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক ফরিদুল ইসলাম খান, মোহাম্মাদ আলী জিন্নাহ সিজন, শফিকুল ইসলাম, আলী আকবর, আব্দুর রহিম মোল্লাহ্, রঞ্জু, সিএনবি প্রকল্পের আরডিআরএস রৌমারীর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহিনুর ইসলাম, রৌমারী ফেডারেশনের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মহিউদ্দিন মুকুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )