1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কমল সোনার দাম, শুক্রবার থেকে কার্যকর | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কমল সোনার দাম, শুক্রবার থেকে কার্যকর

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ জন দেখেছেন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। যা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। চলতি ফেব্রুয়ারি মাসে টানা পাঁচবার সোনার দাম বাড়ানোর পর দুদফা কমল সোনার দাম।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভরিতে সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ৪০৩ টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। যা এতদিন ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা।

 

 

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা।

 

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )