


দিনাজপুরের নবাবগঞ্জে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ের রাখার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা মডেল মসজিদ থেকে মিছিল বের হয়ে উপজেলার সদরের মুল সড়ক সমুহু প্রদক্ষিন করে ডাকবাংলা মোড় একাত্তর চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা পেশাজীবি সেক্রেটারি আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ, ইফতার,সেহরি ও তারাবির নামাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত, দিনের বেলা হোটেল রেস্তেরা বন্ধ রাখার আহ্বান জানান।