1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 বাংলাবান্ধা স্থলবন্দরে পরিবেশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

 বাংলাবান্ধা স্থলবন্দরে পরিবেশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন
বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর ভাঙ্গা মেশিনে সৃষ্ট পাথর কণা ও ধুলা বালির ক্ষতিকর প্রভাব ও সমাধানের উপায় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখা এ সভার আয়োজন করে।
বাপা’র জেলা শাখার সভাপতি একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কাজী মকছেদুর রহমান। এতে অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সংবাদকর্মী শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক সফিকুল আলম, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, এল.পি.এ-ওয়াল্ড বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফি, পাথর ভাঙা মেশিন মালিক ও স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম, পাথর শ্রমিক নেতা নওশাদ আলী বক্তব্য দেন।
সভায় বক্তারা পাথর ভাঙা মেশিন এবং বালু উত্তোলন ও পরিবহনের ফলে পরিবেশ এর বিরূপ প্রভাব এবং প্রতিকার নিয়ে সচেতনতামুলক বক্তব্য দেন। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মজুমদার। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় অফিসের পক্ষ থেকে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )