1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেমিফাইনালে হংকংয়ের কাছে বাংলাদেশের হার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সেমিফাইনালে হংকংয়ের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ জন দেখেছেন

বাহরাইনে চলমান বিশ্ব জুনিয়র টেনিস অনূর্ধ-১৪ এশিয়া/ওশেনিয়া প্রাক বাছাইয়ে বাংলাদেশ আজ (শুক্রবার) সেমিফাইনালে পরাজিত হয়েছে। ২-০ গেমে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে হংকং। আগামীকাল বাংলাদেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে।

অ-১৪ পর্যায়ে বাংলাদেশে এবারই প্রথম সেমিফাইনালে খেলেছে। বাংলাদেশ টেনিস ফেডারশেন গতকাল জানিয়েছিল, টুর্নামেন্টের ফ্যাক্টশিট (বাইলজ) অনুযায়ী এশিয়া/ওশেনিয়ার শীর্ষ চার দল বিশ্ব জুনিয়র টেনিস টুর্নামেন্টে খেলবে। সে অনুযায়ী বাংলাদেশের বিশ্ব জুনিয়রে খেলার কথা ছিল। এ নিয়ে ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণা/বিবৃতি দেয়নি। আজ ফেডারেশনের সাধারণ সম্পাদক বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ক রুম্মনের সঙ্গে আলাপ করে জানান, ‘আমাদের কাছে যে (বাছাইপর্বের) ফ্যাক্ট শিট রয়েছে, সেটাতে এশিয়া থেকে চার দল কোয়ালিফাই করার কথা রয়েছে। বাহরাইনে বাংলাদেশ দলের অধিনায়ককে জানানো হয়েছে চলমান (প্রাক-বাছাই) টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল পরের ধাপে খেলবে।’

dhakapost

বাংলাদেশ দলের অধিনায়ক মাকসুদুল করিম খান বাহরাইন থেকে বলেন, ‘আমাদের কাছে থাকা বাইলজ আজ রেফারি ও টুর্নামেন্ট ডিরেক্টরকে দেখিয়েছে। তারা জানিয়েছেন এই স্টেজ (প্রাক-বাছাই) থেকে দু’টি দল পরের পর্বে যাবে। আমরা ফাইনালে উঠতে পারিনি, ফলে পরের পর্ব খেলতে পারছি না।’

জাতীয় টেনিস শেষ করেই আজ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন চ্যাম্পিয়ন সুমাইয়া আক্তার। অ-১৬ বয়স পর্যায়ের বিলি জিন কিং কাপ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশের আরও দুই নারী খেলোয়াড় হলেন হুমায়রা জারা ও ইয়ান্না কোরায়শি চৌধুরি। দলটির অধিনায়ক টেনিস ফেডারেশনের কোচ রঞ্জিতা চৌধুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )