1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়েতে ইসলামীর স্বাগত র‍্যালী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়েতে ইসলামীর স্বাগত র‍্যালী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন
“মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুণ, দ্রব্যমূল্য স্থীতিশীল রাখুন, আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করুন।” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালী করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামী উলিপুর উপজেলা শাখা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে মাসজিদুল হুদা থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়।
র‍্যালী অবস্থায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে গোল চত্বরে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. মশিউর রহমান। আমির তার বক্তব্যে বলেন, মাহে রমজানে পণ্য দ্রব্যের দাম স্থীতিশীল ও আত্মশুদ্ধি অর্জনের জন্য সকলকেই চেষ্টা করতে হবে। এ ছাড়া ইসলাম ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখাসহ রমজান মাসের পবিত্রতার কথা তুলে ধরেন তিনি।
এ সময়  বাংলাদেশ জামায়েতে ইসলামীর উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )