1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে ফটোসেশন করেই শেষ, ভোটার দিবস | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

উলিপুরে ফটোসেশন করেই শেষ, ভোটার দিবস

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে জাতীয় ভোটার দিবস পালন করার অভিযোগ উঠেছে। রোববার (২ মার্চ) দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শিশুদের নিয়ে র‌্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষরিত পত্রে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‌্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লে­খ করা হয়। কিন্তু আলোচনা সভা তো দূ‌রের কথা শুধু র‌্যালির ফটোসেশন করেই অনুষ্ঠান শেষ করা হয়।

 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালিতে অংশ নেওয়ার মতো তেমন লোক ছিল না। এ সময় উপজেলা পরিষদ চত্বরে খেলতে আসা শিশুদেরও ব্যানারের সামনে দাঁড় করিয়ে উপস্থিতি দেখিয়ে ফটোসেশন করা হয়। স্থানীয়রা জানান, ভোটার দিবস কেবল আনুষ্ঠানিকতা নয় বরং নতুন ও তরুণ ভোটারদের সচেতন করার একটি বড় সুযোগ। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে এ বারের আয়োজনটি প্রাণহীন হয়ে পড়েছে। তারা আরও বলেন, গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে ভোটার দিবস যথাযথভাবে পালন করা জরুরি। কিন্তু এবারের আয়োজন দেখে মনে হয়েছে এটি কেবল নিয়ম রক্ষার একটি অংশ ছিল।

 

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি। ত‌বে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল। কেনো আলোচনা হয়নি, সে ব্যাপারে খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )