1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ছাত্রদলের ৯ সদস্যের কলেজ কমিটিতে ৭ জনই নারী! | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ছাত্রদলের ৯ সদস্যের কলেজ কমিটিতে ৭ জনই নারী!

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চালতপাড় ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি কনিকা আক্তার বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের নেপথ্যে নারীদের ভূমিকা ছিল সবার আগে। জুলাই-আগস্টের বিপ্লব আমাদের শিখিয়ে গেছে নারীরা চাইলেই সব কিছু করতে পারে। তাছাড়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চাইছেন নারী নেতৃত্ব এগিয়ে আসুক। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সচেষ্ট থাকবো।’

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে কনিকা আক্তার, সিনিয়র সহ-সভাপতি পুষ্প আক্তার, সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা পান্না, মুক্তা আক্তার, সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান তনু, নাজনিন আক্তার ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন।

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, ‘চালতপাড় কলেজে নারী শিক্ষার্থীরা তাদের দক্ষতার সঙ্গে কাজ করে গেছে। জুলাই আন্দোলন সহ বিভিন্ন কার্যাক্রমে নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিল। পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নারীদের প্রাধান্য দিতে নির্দেশনা দিয়েছেন। সাংগঠনিক কাজে মেয়েরাই এগিয়ে আছে, যখন আমরা সদস্য সংগ্রহ ফরম বিতরণ করি তখন মেয়েরাই প্রথম নিয়েছিল। তাই দক্ষতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )