1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ইয়াবাসহ এক কারবারি আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ইয়াবাসহ এক কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া (৩৫)  নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্ত এলাকা নওদাপপাড়া এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক মাদক কারবারি রঞ্জু মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রবিবার দুপুর আড়াইটার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া নামক এলাকায় অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি মোবাইল সেট, ২টি সীম কার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৪৭০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও  অন্যন্যা মালামালসহ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )