1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

উলিপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৮৮ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (০৩ মার্চ) সকাল থেকে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার হলরুমে জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মশিউর রহমান। সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও. শাহজাহান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, বাংলাদেশের মানুষ স্বপ্নের দেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে রয়েছে। রমজানের শিক্ষাগুলো ব্যক্তিগত জীবনে চর্চার পাশাপাশি রমজানের তাৎপর্য সমাজে ছড়িয়ে দিতে হবে। আগামীতে কোরআনের দাওয়াত নিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উলিপুর কে এগিয়ে নিতে উলিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে ময়দানে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )