1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় ১জন গ্রেফতার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে অটোরিকশা চালককে হত্যার ঘটনায় ১জন গ্রেফতার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশা ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে রংপুর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে।

পুলিশ আরোও জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এর আগে গত (১ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার  রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত  রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )