1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাটে ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে অজ্ঞাত নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সদর(লালমনিরহাট)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৩৪ জন দেখেছেন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারালদা এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মমঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভুট্টাক্ষেতের মালিক মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, এলাকায় অপরিচিত কাউকে দেখা গেলে তা দ্রুত প্রশাসনকে জানানো উচিত। পুলিশ ইতোমধ্যে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী জানান, নিহতের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিচ্ছিন্ন মস্তক উদ্ধারে অভিযান চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )