


কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত এই কমিটিতে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান রঞ্জুকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব আলহাজ¦ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া নতুন ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক আবুল হাশেম মাস্টার, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ, জাহিদুল ইসলাম জাহিদ, নুর আলম হিরো ও আলহাজ¦ আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ সরদার, হুমায়ূন কবির, শামীম হোসেন, ইউপি চেয়ারম্যান সরবেশ আলীকে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।