1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মক্কায় চালু হলো কোরআন জাদুঘর, যা আছে এতে | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

মক্কায় চালু হলো কোরআন জাদুঘর, যা আছে এতে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে কোরআন জাদুঘর। মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুলআজিজ সম্প্রতি এই জাদুঘরটির উদ্বোধন করেন।

বুধবার (৫ মার্চ) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিকনির্দেশনা সেটির ওপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এই বিষয়গুলো স্থানীয় ও পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই জাদুঘরে আছে বিরল কিছু পান্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (আঃ)-এর আমলের কোরআনের ছবিও এখানে সংগৃহিত আছে। সঙ্গে আছে কিছু প্রাচীন পাথর। যেগুলোতে কোরআনের আয়াত খোদাই করা আছে। এছাড়া জাদুঘরটিতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়া, এটি সংরক্ষণের ইতিহাস বর্ণনা করা ডিসপ্লে রয়েছে। যেটির মাধ্যমে কোরআন সম্পর্কে দর্শনার্থীরা বেশ ভালো ধারণা অর্জন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )