1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ইয়াবাসহ কারবারি আটক করেছে বিজিবি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ইয়াবাসহ কারবারি আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯২ পিস ইয়াবাসহ নাহিদ আহমেদ (৩২) নামের এক মাদক বারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

আটক নাহিদ আহমেদ রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার সাড়ে ৫ দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-৬-এস থেকে  ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার খাটিয়ামারী নামক এলাকায় অভিযান চালায় মোল্লারচর বিওপির বিজিবি সদস্যরা।

এ সময় ৯২ পিস ইয়াবাসহ নাহিদ আহমেদ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এতে জব্দ করা হয় ১ মোবাইল ফোন, ২ সীম কার্ড, ও ১টি এনআইডি কার্ড। পরে জব্দকৃত  মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )