1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২১৪ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ৭ মার্চ গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৫০ জন রোজাদারের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, হাফ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ ও লাচ্ছা সেমাই প্রদান করা হয়।

 

উপজেলা নায়েবে আমীর মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজউদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আসাদুল হক, শ্রমিক নেতা মাওলানা শোয়াইবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ইনশাআল্লাহ জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’
উল্লেখ্য, খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )