1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাতার বিশ্বকাপের দ্বিগুণ বরাদ্দ ক্লাব বিশ্বকাপে, বিশাল প্রাইজমানি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

কাতার বিশ্বকাপের দ্বিগুণ বরাদ্দ ক্লাব বিশ্বকাপে, বিশাল প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন

চলতি বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আসর বসবে। ইতোমধ্যে এই ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। যা সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি, ওই আসরে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

তবে অংশগ্রহণকারী ৩২টি দলের মাঝে কীভাবে ওই অর্থ বন্টন করা হবে সেটি নিশ্চিত করেনি বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ অর্থ

আয় হবে, তার পুরোটাই অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিজেদের জন্য একটি ডলারও রাখবে না ফিফা। টুর্নামেন্টে অংশ নেওয়া সব ক্লাবের জন্যই প্রাইজমানি থাকবে। এ ছাড়া পারফরম্যান্স ফি দেওয়া হবে ফলাফলের ওপর ভিত্তি করে।

এ ছাড়া আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার আয় হতে পারে বলে জানিয়েছে ফিফা। ২০২৮ সাল থেকে অনুষ্ঠিত হবে মেয়েদের ক্লাব বিশ্বকাপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘শুধু ইউরোপ নয়, আমরা চাই পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন। এজন্য ফিফার চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে। তা ছাড়া ক্লাবগুলোও যাতে আগ্রহী হয় তার ব্যবস্থাও আমরা করছি। এই ক্লাব বিশ্বকাপের আয় থেকে ২৫০ মিলিয়ন ডলার আমরা বিতরণ করব পুরো বিশ্বের ক্লাবগুলোর মাঝে।’

নতুন ফরম্যাটের ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ৮ গ্রুপে ভাগ হয়ে হবে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নকআউট পর্বে উঠবে। সবমিলিয়ে হবে ৬৩টি ম্যাচ।

১৪ জুন উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি। ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটির ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )