1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুনিয়র ডেভিস কাপে জয়ে শুরু, বিলিজিন কিং কাপে দশম বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

জুনিয়র ডেভিস কাপে জয়ে শুরু, বিলিজিন কিং কাপে দশম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন

মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম দিনের খেলায় বাংলাদেশ দল ২-১ গেমে প্যাসিফিক ওশানিয়ার বিরুদ্ধে জয় লাভ করে। প্রথম এককে বাংলাদেশের কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে প্যাসিফিক ওশানিয়ার সেকাল্ট মাতাইহুকে পরাজিত করে। দ্বিতীয় এককে বাংলাদেশের তানভির মুন তুষার ৬-৩, ৫-৭, ২-৬ গেমে প্যাসিফিক ওশানিয়র অস্টিন কেনির নিকট পরাজিত হলে ১-১ ম্যাচে সমতা ফিরে আসে।

 

দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো: রাজিব জুটি ৬-২, ৬-২ গেমে প্যাসিফিক ওশানিয়র সেকাল্ট মাতাইহু ও লি থাম তানুই কে পরাজিত করে। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যাচে প্যাসিফিক ওশানিয়াকে পরাজিত করল। প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ দল গ্রুপ-এফ এ গুয়ামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরঘিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশানিয়া, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, লেবানন ও লাওস হতে অনুর্ধ ১৬ বছরের বালক খেলোয়াড়গণ অংশগ্রহণ করছে।

বিলিজিন কিং কাপ জুনিয়র টুর্নামেন্টে বাংলাদেশ ১৪ টি দেশের মধ্যে ১০ম স্থান অধিকার করে। গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ দল ০-৩ ম্যাচে সিঙ্গাপুরের নিকট পরাজিত হয়, বাংলাদেশ দল ১-২ ম্যাচে লেবাননের সঙ্গে পরাজিত হয় এবং বাংলাদেশ দল ২-১ ম্যাচে ব্রুনাইকে পরাজিত করে বাংলাদেশ দল গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে। পরবর্তীতে স্থান নির্ধারনী প্লে-অফ ম্যাচে বাংলাদেশ দল ৩-০ ম্যাচে মঙ্গোলিয়াকে পরাজিত করে এবং বাংলাদেশ দল ১-২ ম্যাচে প্যাসিফিক ওশানিয়ার নিকট পরাজিত হয়েছে।

প্রতিযোগিতায় ফিলিপাইনস, গুয়াম, কুয়েত, শ্রীলংকা, তুর্কমেনিস্তান, শ্রীলংকা, ভিয়েতনাম, মালয়েশিয়া, প্যাসিফিক ওশানিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই ও বাংলাদেশ হতে অনূর্ধ্ব-১৬ বছরের বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার (ঝালকাঠি টেনিস ক্লাব), হুমায়রা হায়দার জারা (জাতীয় টেনিস কমপ্লেক্স), ইয়ানা কেরেইশী চৌধুরী (নওগাঁ টেনিস ক্লাব) অধিনায়ক রাজনিতা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )