1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
লালমনিরহাটে মব জাস্টিসের শিকার এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

লালমনিরহাটে মব জাস্টিসের শিকার এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

সদর(লালমনিরহাট)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৭ জন দেখেছেন
লালমনিরহাট জেলা শহরের ডায়াবেটিস মোড় এলাকায় মব সহিংসতার শিকার এক অসহায় পরিবার সংবাদ সম্মেলন করেছে। সোমবার রাত দশটায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন।
সংবাদ সম্মেলনে শাওন অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে তার মা, নানী, দাদীসহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিনি বলেন, “আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু পতিত আওয়ামী সরকারের এমপির হস্তক্ষেপে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে আমরা আদালতের শরণাপন্ন হই।”
শাহাদাত হাবীব শাওন আরও জানান, সেই ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে একটি গুজব উসকে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে তার দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে বেধড়ক মারধর করে। এরপর তারা তার বাড়িসহ আশপাশের আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান ও মামী আনজু বেগম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )