1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন
পঞ্চগড়ে পরিমাপে কারচুপির দায়ে এক পেট্রোল পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ মার্চ ) দুপুরে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা জেলা শহরের পূর্ব জালাসী এলাকায় অভিযান পরিচালনা করে মের্সাস পঞ্চগড় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে এ জরিমানা করেছেন।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা শহরের পূর্ব জালাসী এলাকার মের্সাস পঞ্চগড় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনের গ্রাহকদের পরিমাপে তেল কম দিয়ে আসছিলেন। পরে বুধবার দুপুরে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেল ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। এসময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪৭ ধারা লঙ্ঘনের অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার জুবায়ের হাসান জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।
অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সোলেমান আলী, পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
 এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পঞ্চগড়ের সহকারি পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা বলেন, ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে পরিমাপের কম তেল দিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )