1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিমায়িত মাংস ও দুধ: পুষ্টিগুণ ও নিরাপত্তার নিশ্চয়তা সচেতনতামুলক ক্যাম্পেইন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

হিমায়িত মাংস ও দুধ: পুষ্টিগুণ ও নিরাপত্তার নিশ্চয়তা সচেতনতামুলক ক্যাম্পেইন

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন
সচেতন ভোক্তা, স্বাস্থ্যবান পরিবার—নিরাপদ খাবারে হিমায়িত দুধ-মাংসের অগ্রাধিকার! প্রতিপাদ্য নিয়ে সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে যুব প্রশিক্ষন কেন্দ্র রংপুরে  বিশ্ব ব্যাংক এর সহায়তায় আইআরজি ডেভলোপমেন্ট সার্ভিসেস লিমিটেড (আইআরজিডিএসএল)  এর উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
মাংস ও দুধে স্বাস্থ্যঝুঁকি এবং হিমায়িত খাদ্যের পুষ্টিগুণ ও নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সারাদেশে “হিমায়িত মাংস ও দুধ খাওয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা সপ্তাহ” পালন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নী, সিনিয়র প্রশিক্ষণ প্রাণিসম্পদ মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রংপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রর কো-অর্ডিনেটর আবুল কাশেম।
প্রধান অতিথীর বক্তব্যে  জেলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আবু ছাইদ বলেন, বিশ্ব ব্যাংক হিয়ামিত মাংস ও দুধ খাওয়ার জন্য যে সচেতনতা চালাচ্ছে এটা একটা সময়োপযোগী উদ্যোগ। আমরা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিশ্ব ব্যাংক ও আইআরজিকে এই ব্যাপারে যে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, উন্নত বিশ্বের মত সমাজের সকল শ্রেণির মানুষের জন্য একই মানের নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে।
আইআরজিএসএল এই প্রচারণা সপ্তাহে বিভিন্ন ব্যানার, লিফলেট, গণমাধ্যম প্রচার, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সরাসরি সংলাপের মাধ্যমে মানুষকে সচেতন করতে কাজ করছে। বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক যোগাযোগ কর্মকর্তা তারেক মাহমুদ বলেন,  নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ শুধু একটি অভ্যাস নয়, এটি সুস্থ জীবনের অপরিহার্য শর্ত। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হিমায়িত দুধ ও মাংস খাওয়ার প্রচারণা সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনগণকে সচেতন করার পাশাপাশি নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরছে। খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, সুস্থতা নিশ্চিত এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে আমাদের সকলেরই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর হিমায়িত মাংস ও দুধ বেছে নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )