1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় ইউপি চেয়ারম্যানের ডাম্প ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

খানসামায় ইউপি চেয়ারম্যানের ডাম্প ট্রাক বন্ধের দাবিতে মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন

“অন্যায়কে না বলি ‘সবাই মিলে ঐক্য গড়ি” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিনের অবৈধ ১০ চাকার ডাম্প ট্রাক চলাচলে রাস্তা নষ্ট ও পরিবেশ দূষণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভূল্লারহাট-কাচিনীয়া রোডে সচেতন ভুক্তভোগী এলাকাবাসীদের ব্যানারে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি করেন এলাকাবাসীরা।

 

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন দীর্ঘদিন ধরে ডাম্প ট্রাক দিয়ে একাধিক ইটভাটায় মাটি সরবরাহ করে আসছে। এতে গ্রামের পাঁকা-কাঁচা রাস্তা দিয়ে মাটি বহনকারি ডাম্প ট্রাক চলাচলা করায় ধুলা বালিতে বায়ু দূষিত হচ্ছে। অপরদিকে দিন রাত ধরে ডাম্প ট্রাক চলাচলে একদিকে যেমন রাস্তা গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে স্কুল কলেজ গামী শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে। অনবরত ডাম্প ট্রাক চলাচলের কারণে প্রচন্ড ধুলোবালিতে এলাকাবাসীর স্বাভাবিকভাবে শ্বাস- প্রশ্বাসও নিতে কষ্ট হচ্ছে। খাবার দাবার মূহুর্তে বালু পড়ে নোংরা হয়ে যাচ্ছে। এতে করে দূর্ঘটনারও আশংকা রয়েছে। আমরা আর এই ডাম্প ট্রাক চলাচল করতে দিবোনা।

 

 

বক্তারা আরো বলেন, ডাম্প ট্রাকগুলো বেপরোয়া ভাবে চালানোর কারণে ইতোমধ্যেই উপজেলায় অনেক এক্সিডেন্ট হয়েছে, আর প্রতিনিয়ত পথচারীরা ঝুঁকি নিয়ে পথ চলতেছে। এছাড়াও রাস্তার কাছাকাছি যাদের বাড়ি ঘর আছে সেগুলো ফেটে ও ভেঙ্গে গেছে। অভার লোডের ফলে রাস্তার ফিটনেস নষ্ট হয়েছে। গাড়িতে অতিরিক্ত বালু থাকায় পথচারীদের অনেকের চোখের ও বিভিন্নরকম রোগে আক্রান্ত হয়েছে। তাই ভুক্তভোগী জনসাধারণ এই অবৈধ বাহনের হাত থেকে রক্ষা পেতে চায়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া রবিউল আউয়াল নামে এক ব্যক্তি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ড্রাম ট্রাকের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে সেলিমসহ বিভিন্ন মাধ্যমে টাকার অফার করেছেন যাতে আমরা ডাম্প ট্রাক চলাচল নিয়ে নাক না গলাই। কিন্ত আমরা কখনোই অন্যায়ের সাথে আপোস করি নাই।

তিনি আরও বলেন, আমরা আজকে মানববন্ধন কর্মসূচি করলাম এরপরে প্রশাসনিক কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )