1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ দিকে উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ওইসব মাদক আটক করা হয়। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-২-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চর ফুলবাড়ী নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি করে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )