1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে মিডিয়া ক্যাম্পেইন ও টাওয়ার উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বাল্য বিবাহ বন্ধে মিডিয়া ক্যাম্পেইন ও টাওয়ার উদ্বোধন

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন
আমার জীবন আমার অধিকার, বাল্য বিবাহ  রুখবো এবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে  বাল্য বিবাহ বন্ধে মিডিয়া ক্যাম্পেইন ও প্রচারণামুলক টাওয়ার উদ্বোধন  করা হয়েছে। রবিবার দুপুরে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন এর আয়োজনে  চাইল্ড,  নট ব্রাইড প্রজেক্ট, আর ডি আর এস  বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় আর ডি আর এস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জীবন কুমার সেন,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জেবুন নেছা,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব, সাংবাদিক আশরাফুল হক রুবেল, চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এর কো অর্ডিনেটর অলিক রাংসা,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, টেকনিক্যাল অফিসার লিড মোঃ আব্দুল মমিন,সাংবাদিক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক ফিরোজ আলম মনু,সাংবাদিক ফজলুল করিম ফারাজী, ফিল্ড ফ্যাসিলেটর রোশনা খাতুন,যুব সংগঠনের  সাধারন সম্পাদক মরিয়ম আকতার মুক্তা, কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম  এ সময় বক্তব্য রাখেন। আয়োজকরা জানান কুড়িগ্রামে ৭৬ টি যুব সংগঠনে প্রায় ২৮০০ যুবক যুবতী বাল্য বিবাহ  প্রতিরোধে কাজ করছে।
পরে বাল্য বিবাহ প্রতিরোধে আর ডি আর এস ক্যাম্পাসে প্রচারণামুলক টাওয়ার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )