


স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে। ইউনিয়নটি ৪ ভাগের ৩ ভাগ নদী ভাঙ্গন দ্বারা ক্ষতিগ্রস্ত। রাস্তাঘাট এবং ব্রিজের অভাবে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় এই এলাকাবাসীর।
মোহনগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কলকিহারা খালের উপর একটি ব্রিজের অভাবে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
অবশেষে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী গ্রামের চলাচলের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা প্রকৌশলীর সার্বিক সহযোগিতায় এই অস্থায়ী কাঠের ব্রিজ টি নির্মাণ করা হয়।অস্থায়ী এই কাঠের ব্রিজ হওয়ায় কলকিহারার সাথে তিনধোপা পাড়া, মিলনপুর,ঝিগা পাড়া, আজমীর পাড়া, মদন পাড়া, কোলপাড়া, মধ্যপাড়া, শংকরপুর, মাঠের ভিটাসহ ২০ গ্রামের মানুষের যাতায়াত যাতায়াতের ব্যবস্থা হলো।
আজ সোমবার ১৭ মার্চ দুপুর ১২ টার দিকে ব্রিজটির উদ্ভোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলালী, রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুল বাসার আব্দুল লতিফ, ৩নং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।
স্থানীয় এলাকাবাসী জুয়েল, লিটন, আসিফ জানান, ব্রিজ না থাকায় অনেক কষ্ট করে নৌকায় মালামাল আনা নেওয়া করা লাগতো। কাঠের এই ব্রিজটি হওয়ার আমাদের সুবিধা হলো, বিশেষ করে বর্ষাকালে সম্পূর্ণ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।ব্রিজটি হওয়ায় আমরা সহজে সাচ্ছন্দ্যে চলাচল করতে পারবো । তবে ব্রিজের উভয় পাশে কাঁচা রাস্তাটি উঁচু করে দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি ও স্থায়ী ব্রিজ করে দেওয়ার জন্য দাবী জানাচ্ছি।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন,আমি এই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে সর্বাত্বক চেষ্টা করবো সরকারি বরাদ্দের মাধ্যমে এলাকার উন্নয়ন করার জন্য। এবং উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে চাই।
অধ্যাপক মোখলেছুর রহমান বলেন বিগত সরকারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগে নি আমরা চাই আগামীতে যাতে আমাদের নদী বেষ্টিত এই জায়গাগুলোতে রাস্তাঘাটে যেখানে মানুষের সুবিধা হবে সেগুলো বেছে বেছে কাজগুলোতে হাত দেওয়া।
উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা বলেন, উপজেলার এই মোহনগঞ্জ ইউনিয়নে মাত্র দুটি রাস্তা পাকা করা বাকি রাস্তাগুলির বেহালদশা।জনপ্রতিনিধিদের নজরে আসার মাধ্যমে সাধ্যমত বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়াঅ সভায় উপস্থিত ছিলেন রাজিবপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী শরীফ আহমেদ, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান,বাংলাদেশ জামাআতে ইসলামীর চর আমখাওয়া ইউনিয়ন আমীর আব্দুল মজিদ,বাংলাদেশ জামাআতে ইসলামী মোহনগঞ্জ ইউনিয়ন আমীর আনোয়ার হোসেনসহ প্রমুখ।