1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে পেরেক অপসারণে গাছ সুরক্ষা কর্মসুচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

নীলফামারীতে পেরেক অপসারণে গাছ সুরক্ষা কর্মসুচির উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসুচি শুরু হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসন ও বন বিভাগের বাস্তবায়নে বুধবার সকালে শহরের পাঁচমাথা মোড়ে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সামাজিক বন বিভাগ রংপুরের বন্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক ফয়েজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছেরও প্রান রয়েছে। এই গাছগুলোর উপর পেরেক মেরে নানা প্রচারণা চালানো হচ্ছে এরফলে গাছের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটছে। গাছকে স্বাভাবিক ভাবে বাঁচতে দিতে এই পেরেক অপসারণ কর্মসুচি শুরু করেছি আমরা। নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম জানান, ব্র্যাক ব্যাংকের সহযোগীতায় সারাদেশে এই কর্মসুচি চলছে। জেলায় আগামী ২৬মার্চ পর্যন্ত পেরেক অপসারণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )