1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ইয়াবাসহ কারবারি আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

রৌমারীতে ইয়াবাসহ কারবারি আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ১১০ পিস ইয়াবাসহ মৃদুল (২৭) নামের এক মাদক কারবারি আটক করেছে পুলিশ। বুধবার রাত সৌয়া ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক মাদক কারবারি মৃদুল (২৭) ধনারচর দিগলাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১১০ পিস ইয়াবাসহ মৃদুল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । বৃহস্পতিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )