1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় তাদেরকে আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকার ছফিয়াল হকের ছেলে ছলেমান মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন (৩৭)।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান জানান, তাঁর নের্তৃত্বে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতঘরের আলমারীর ভেতর থেকে ২১০ পিস ইয়াবাসহ ছলেমান মিয়া (৪০) ও তার স্ত্রী মাহমুদা খাতুন (৩৭) কে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )