1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ প্রসাধনী সামগ্রী আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ প্রসাধনী সামগ্রী আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে উপজেলার কুমারেরচর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সোমবার  সোমবার ভোরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৬-এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমারেরচর নামক এলাকায় চোরাচালন বিরোধী অভিযান চালায় পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী আটক করা হয়। পরে আটককৃত চোরাচালানী মালামাল রৌমারী কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )