1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ধরলার চরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ধরলার চরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর নির্জন বালুচর থেকে রংপুর ক্রাইম পুলিশের সহায়তায় থানা পুলিশ অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় রংপুর পুলিশের ক্রাইম টিমের সহযোগিতায় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার ফুলবাড়ী ধরলা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর ভিতর পুতে রাখা কিন্তু দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত মরদেহটি দেখতে পায়।

তাদের চিৎকার চেঁচামেচিতে শতশত উৎসুক জনতা জড়ো হয় মরদেহ দেখতে। খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়। দুপুর ১ টার দিকে রংপুর থেকে পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুুলবাড়ী থানা পুলিশের সহযোগিতায় বালুর নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, রংপুর পুলিশের ক্রাইম টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে আনুমানিক ২৫/৩০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে সকল আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকাল বুধবার ময়না তদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )