1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফ্যাসিস্ট হাসিনার আমলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না : আব্দুল খা‌লেক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট হাসিনার আমলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না : আব্দুল খা‌লেক

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৭ জন দেখেছেন
ফ্যাসিস্ট হাসিনা সরকা‌রের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ‌্যায় শহ‌রের গুঞ্জন ক‌মি‌নিউনি‌টি সেন্টা‌রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়ো‌জিত ইফতার ও দোয়া মাহ‌ফি‌লে এ মন্তব‌্য ক‌রেন তি‌নি।
তি‌নি বলেন, আল্লাহর অসীম রহম‌তে, অশেষ কৃপায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শত শত শহী‌দের বি‌নিম‌য় এবং গত ১৭ বছর বিএন‌পি ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের আন্দোলন সংগ্রা‌মের মধ‌্য দি‌য়ে এক‌টি দালাল সরকা‌রের পতন হ‌য়ে‌ছে। আজকে মানুষ মন খুলে কথা বলার সুযোগ পেয়েছে। সাংবাদিকগণ লেখার মাধ্যমে সত্য প্রকাশ করছেন।
আব্দুল খা‌লেক আরো ব‌লেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তি‌নি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭১ সা‌লে তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। শেখ মুজিবুরের দুঃশাসন আর লুটপাটে দেশে দুর্ভিক্ষ আসে। সেখান থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০-এ স্বৈরাচার এরশাদ‌কে হটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন বেগম খালেদা জিয়া। আর ২৪ এর জুলাই আন্দোলনের নায়ক ছি‌লেন তারেক রহমান।
কু‌ড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় এ সময় বক্তব‌্য রা‌খেন,  কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) বজলুর রশীদ, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ও‌সি) জিল্লুর রহমান, জেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )