1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফিলিস্তিনের ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফিলিস্তিনের ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে ফি‌লি‌স্তি‌নের মজলুম গাজাবাসীদের ওপর চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে প্রতীকী লাশ নি‌য়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে‌ছে তৌহিদী মুসলিম জনতা। সোমবার (০৭ এপ্রিল) জোহর নামাজ শেষে মসজিদুল হুদার সামন থেকে বিক্ষোভ মিছিল‌টি বের হ‌য়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শে‌ষে মস‌জি‌দের সাম‌নে সম‌বেত হয়। এ সময় ‘ফিলিস্তিন জিন্দাবাদ’ ও ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগানে মুখরিত হয় উলিপুর শহর।

 

সমাবেশে বক্তব্য রাখেন, মাও. ইমামুল হক, নুর ইসলাম,ম‌শিউর রহমান, আতাউর রহমান, জিয়াউর রহমান, শাহাদৎ বিন শফী, আব্দুল জ‌লিল সরকার প্রমুখ। মিছিলে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ তৌওহিদী মুসলিম জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানানো হয়। সেই স‌ঙ্গে সকল ইসরাইলের পণ‌্য বয়ক‌টের ডাক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )