1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে সাংবাদিকদের সঙ্গে সেক্টর কমান্ডারে মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রৌমারীতে সাংবাদিকদের সঙ্গে সেক্টর কমান্ডারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে সীমান্তের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিবিজিএমএস ও পিএসসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকেল সোয়া ৪টা থেকে সোয়া ৬টা পর্যন্ত বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনস্থ উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের কাছে সীমান্ত চোরাচালানসহ অপরাধমূলক কাজ বন্ধের জন্য সহযোগিতা চান তিনি।

 

মতবিনিময় সভা শেষে সীমান্ত এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় স্থানীয় জনসাধারণদের অবৈধভাবে সীমান্ত পারাপার ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত না হয়ে চোরাচালান প্রতিরোধ করার বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য প্রেষণা প্রদান তিনি।

 

মতবিনিময় সভায় বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি, দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কায়সার আমির, সাংবাদিক জিতেন চন্দ্র দাস, রেজাউল ইসলাম রেজা, সাখাওয়াত হোসেন, বেলাল হোসেন, মাসুদ পারভেজ রুবেল, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শওকত আলী মন্ডল, কায়সার লেবু, একেএম হাসানুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )