1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএসএফের গুলিতে নিহত পরিবারের পাশে জামায়াত নেতা রাজু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে নিহত পরিবারের পাশে জামায়াত নেতা রাজু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নির্মমভাবে হত্যা করেছে হাসিবুল আলম (২১) নামে এক বাংলাদেশি যুবককে। স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে হাসিবুলকে ধরে নিয়ে যায় এবং চোখে গুলি করে হত্যা করে।
নিহত হাসিবুল ওই ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। তার এমন নির্মম মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নিহত হাসিবুলের বাড়িতে ছুটে যান হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “এই ঘটনার ন্যায্য বিচার এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে জবাবদিহিতা ও যথাযথ পদক্ষেপ দাবি করছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )