


কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুতে রাখা ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলা জন্তিরকান্তা এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জন্তিরকান্দা এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশ।
এ সময় সৈয়দ আলী নামের এক মাদক কারবারির বসতবাড়ির গোয়ালঘরের মাটির নিচে পুতে রাখা অবস্থায় ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সৈয়দ আলীসহ অন্যান্যরা পালিয়ে যায়। ওসি আরও জানান, মামলা প্রক্রিয়াধীন।