


পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল মতিনের সভাপতিত্বে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ইউ,পি চেয়ারম্যান, সদস্য, মসজিদের ইমাম, সনাতন ও খ্রিষ্টান ধর্মীয় সংগঠনের নেতা, সুধিজন সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি থানার সার্বিক আইনশৃংখলা বিষয়ে উপস্থিত জনসাধারনের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। তিনি আইন শৃংখলা বজায় রাখতে পুলিশের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশিল সমাজকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।