1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাধর নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

গঙ্গাধর নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

কুড়িগ্রামে নাগেশ্বরীতে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের ভাঙ্গনকবলিত মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে গঙ্গাধর নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ শত-শত এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক মাস জুড়ে বল্লভেরখাসে ইউনিয়নে নদী ভাঙ্গনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নিরব ভূমিকা পালন করছে। এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা আবাদী জমি বিলিন হয়ে গেছে।

 

এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদী জমি। দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরি পদক্ষেপ নেবার দাবী করেন মানববন্ধনকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )