1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার(২০ এপ্রিল) বিকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাধারণ সভায় পনের সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি রেজাউল ইসলাম (দৈনিক সাতমাথা), সাধারন সম্পাদক রেজাউল করিম স্বাধীন ( দৈনিক আজকের খবর) নির্বাচিত হন।

 

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি ছানাউল্লাহ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন সরকার( চ্যানেল এস), কোষাধ্যক্ষ সহঃ অধ্যাপক মোঃ মিজানুর রহমান (দ্যা ডেইলি ফাইন্যান্সিয়াল), সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্ত খবর), দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সাগর(দৈনিক ভোরের ডাক),সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক ড, আ ফ ম আকমল হোসেন(দৈনিক পরিবার), ধর্ম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক আঃ কাদের (দৈনিক যুগের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওসমান আলী ( দৈনিক বায়ান্নোর আলো) ও কার্যকরী সদস্য সুলতান মাহমুদ ( দৈনিক ইত্তেফাক), রোকোনুজ্জামান (আমার দেশ), ফরিদুল ইসলাম রাজু( দৈনিক কালবেলা), মামুনুর রশিদ( দৈনিক তালাশ,) সোবহান আলম সিসেম ( দৈনিক একুশে সংবাদ)।

 

কমিটি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি আনুষ্ঠানিক ভাবে কমিটির ঘোষনা দেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য উপাধক্ষ ইকরামুল হক, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ ডাবলু ও প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ কমিটি আগামী দুই বছরের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )