1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক হিল্লোলের  বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক হিল্লোলের  বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন
গাইবান্ধার সাঘাটা উপজেলায়  জুমারবাড়ী ইউনিয়ন কমিটির যুগ্ন-আহবায়ক  ছানাউল ইসলাম হিল্লোল কতৃক জুমারবাড়ী ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড (বাজিত নগর) সভাপতি মোরশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীদে  বিরুদ্ধে গত ৩ এপ্রিল সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে  ২২ এপ্রিল সোমবার দুপুরে বাজিদ নগর বাজারে সংবাদ সম্মেলন  করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জুমারবাড়ী ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড (বাজিত নগর) সভাপতি মোরশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

লিখিত বক্তব্যে জানানো হয়,  জুমারবাড়ী ইউনিয়ন কমিটির যুগ্ন-আহবায়ক  ছানাউল ইসলাম হিল্লোল কতৃক  গত ৩ এপ্রিল বাজিত নগর বাজারে বিএনপি অফিস ভাংচুর করার মিথ্যা  অভিযোগের প্রতিবাদ জানান এবং বাজিত নগর তথা জুমারবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে  কোন বিএনপি অফিস নেই বলে জানানো হয় এবং  হিল্লোলের স্ত্রী বিগত  জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মী ছিলেন ও তিনি  ভাই হুমায়ন কবির সুমনসহ পুরো পরিবার ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে বিভিন্ন সুযোগ সুবিধা  ভোগ করেছেন৷ এখন নিজের স্বার্থ হাসিল করতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ  করছেন।

সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্যে,   এই হিল্লোল কতৃক স্থানীয় বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার বিষয় টি  তদন্ত করে দলীয় পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন নেতাদের সুদৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )