1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধর্মীও অনুভূতিতে আঘাতে ফেসবুকে পোস্ট তারাগঞ্জে  শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ধর্মীও অনুভূতিতে আঘাতে ফেসবুকে পোস্ট তারাগঞ্জে  শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ জন দেখেছেন

মুসলিমদের ধর্মীও অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কিশোরের পোস্টকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।

মঙ্গলবার দুপুরে বামনদীঘি-হাড়িয়ারকুঠি সড়কে বিক্ষোভ করে কিশোররা। পরে বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের বামনদীঘি এলাকায় অবরোধ করে তাঁরা ওই কিশোরের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী এক কিশোর ফেসবুকে মদিনাকে কটাক্ষ করে একটি ভিডিও পোস্ট করে। পরে ভিডিওটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এরপর বেলা সাড়ে তিনটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের বামনদীঘি এলাকায় অবরোধ করে তাঁরা ওই কিশোরের গ্রেপ্তারের দাবি জানান।

 

এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়। বিকেল পাঁচটার দিকে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন,পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের দাবি, সকাল থেকে প্রশাসনকে বললেও ওই কিশোরকে গ্রেপ্তারে কোনো ভূমিকা নেননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

ইকরচালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুল ইসলাম বলেন, ‘আমাদের পবিত্র মদিনাকে নিয়ে এক হিন্দু ছেলে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছে। তার শাস্তির দাবিতে বামনদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন হয়। খবর পেয়ে ইউপি সদস্যদের নিয়ে সেখানে গিয়ে উপস্থিত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। ওই কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেছি।’

 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়েছি। ওই কিশোরকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )