1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার হা‌তে মসলা বি‌ক্রেতার মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

উলিপু‌রে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার হা‌তে মসলা বি‌ক্রেতার মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
নিহত
নিহত

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে পাওনা টাকা‌কে‌ কেন্দ্র ক‌রে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার হা‌তে এক মসলা বি‌ক্রেতার মৃত‌্যু হ‌য়ে‌ছে। র‌বিবার(২৭এপ্রিল)দুপু‌রে উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত ব‌্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৫), তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে। অপরদি‌কে ঘাতক আলেপ উদ্দিন (৫০)একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, নিহত মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রয় ক‌রেন, অপরদি‌কে আলেপ উদ্দিনও গ্রা‌মে ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রয় ক‌রেন। এক পর্যা‌য়ে তাদের ম‌ধ্যে সখ‌্যতা গড়ে ও‌ঠে। মাহবুল আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন। র‌বিবার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করা হয়।

 

প‌রে পাওয়া টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের ম‌ধ্যে বাক‌বিতণ্ডা হ‌লে আলে‌পের হা‌তে থাকা চাকু দি‌য়ে তা‌কে আঘাত করা হয়। প‌রে স্থানীয়রা মাহবুল‌কে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত‌্যু ঘোষণা ক‌রেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভূক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্ত‌কে গ্রেপ্তার ক‌রা হ‌য়ে‌ছে। মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌ড়িগ্রাম ম‌র্গে র‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )