1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন
“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নেই” এই স্লোগানকে এ রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকাল সাড়ে টায় মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা হিসাবরক্ষণ অফিসার একরামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সোহেলী পারভীন,সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর কুমার সেন, অ্যাকশন এইড বাংলাদেশের ম্যানেজার চাইল্ড স্পন্সর শিপ প্রকল্পের আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, পানিমাছ কুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )