1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে এল‌জিইডির কার্যাল‌য়ে দুদ‌কের অ‌ভিযান | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

উলিপু‌রে এল‌জিইডির কার্যাল‌য়ে দুদ‌কের অ‌ভিযান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রকৌশল কার্যাল‌য়ে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার (২৯এপ্রিল)দিনভর উপজেলা প্রকৌশল কার্যালয়ের আওতাধীন গ্রামগঞ্জের বিভিন্ন রাস্তা, ব্রিজ-কালভার্ট প‌রিদর্শন ক‌রেন দুদকের এক‌টি টিম।

 

এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র দেখেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ সরেজমিন তদন্ত করা হয়। কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবহিকতায় উলিপুরেও আমাদের অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব প্রকল্পের অনিয়মের খবর পাওয়া গেছে, সেসব রাস্তা সরেজমিন তদন্ত করে স্যাম্পল করা হচ্ছে। পরবর্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )