1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে সাবেক বিচারপতি এবি এম খায়রুল  হকের গ্রেফতার ও বিচারের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সাবেক বিচারপতি এবি এম খায়রুল  হকের গ্রেফতার ও বিচারের দাবীতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ জন দেখেছেন
কুড়িগ্রামে সাবেক বিচারপতি এবি এম খায়রুল  হকের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কুড়িগ্রাম জেলা।বিক্ষোভে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দূর্নীতিবাজ বিচারকদের অপসারণ চান আইনজীবীরা।
বুধবার ৩০ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে  বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী  আইনজীবী ফোরাম কুড়িগ্রাম জেলা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড.ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আশরাফ আলী,সহ দপ্তর সম্পাদক এড.শাহ আলী আহমেদ, সদস্য এড.আবু সাঈদ শিথীল,এড.মোছাঃ শাহানাজ পারভীন,এড.হারুন উড় রশিদ, এড.মোঃ নুর জামালসহ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুড়িগ্রাম-এর বিক্ষোভ সমাবেশ
বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার ও বিচারের সোপর্দকরণ সহ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ দাবি ও অনতিবিলম্বে কুখ্যাত  এবিএম খাইরুল হক ও তার দোসর যারা আছেন তাদেরকে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের আমলে আনেন তা না হলে বাংলাদেশে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড ফখরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )