


দারিদ্রকে ছাপিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকার অদম্য মেধাবী শিক্ষার্থী জেমি আক্তার সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিষয়ে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হওয়ায় তাকে আর্থিক সহায়তা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাঁর নিজ অফিস কক্ষে শিক্ষার্থী জেমি আক্তারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।
ইউএনও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকটে কারণে তার ভর্তি হতে পারছিলেন না শিক্ষার্থী জেমি। এ নিয়ে সোমবার (২৮ এপ্রিল) ভর্তির জন্য আর্থিক সহায়তা চেয়ে একটি আবেদন করেন ওই শিক্ষার্থী। পরে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ভর্তির জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়।
শিক্ষার্থী জেমি আক্তার জানান, রৌমারী উপজেলা শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকার মৃত জাবেদ আলী মেয়ে জেমি আক্তার। তিনি ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রৌমারী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিষয়ে ভর্তিও সুযোগও পান। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল ও তার বাবা মৃত্যুর পর বর্তমানে পরিবারের উপার্জন করা মত কেই নেই। এ কারণে আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হওয়ায় ভর্তির জন্য আর্থিক সহায়তা চেয়ে একটি আবেদন করেন ইউএনও উজ্জ্বল কুমার হালদারের কাছে। পরে বুধবার দুপুরে ভর্তির প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়েছেন ইউএনও।