1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলার অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কের দইখাওয়া বাজারে ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা অংশ নেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, “শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়া বেগমের অবিলম্বে বহিষ্কার দাবি করছি।”
স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, “সোবাহান একজন ভদ্র, শান্ত স্বভাবের মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি নিজেরাই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠান।”
মানববন্ধনে বক্তারা সুফিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার হওয়া আব্দুস সোবাহানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )